Advertisement
বুধবার, 04 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চান -এলজিআরডি মন্ত্রী কিশোর গ্যাং-মাদক-দুর্নীতি রুখতে সম্মিলিত উদ্যোগের তাগিদ: পরিবেশমন্ত্রী

নালিতাবাড়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নালিতাবাড়ীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে ‘আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—মেধা হোক বিকশিত’ স্লোগানকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৌহিদ এডুকেশন কনসালটেন্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৌহিদ এডুকেশন কনসালটেন্টের সিইও ও পিএইচডি গবেষক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সজীব।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও কৃষিবিদ ডা. শহিদুল্লাহ শরিফ। এ সময় সংবর্ধনা পাওয়া কয়েকজন শিক্ষার্থীও বক্তব্য দেন।

বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 35 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 75 টি

মন্তব্য করুন