Advertisement
বুধবার, 04 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চান -এলজিআরডি মন্ত্রী কিশোর গ্যাং-মাদক-দুর্নীতি রুখতে সম্মিলিত উদ্যোগের তাগিদ: পরিবেশমন্ত্রী

শেরপুর সীমান্তে বিজিবি অভিযানে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

শেরপুর সীমান্তে বিজিবি অভিযানে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
News Banner

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। (১১ সেপ্টেম্বর) শুক্রবার ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকা থেকে ময়মনসিংহের বিজিবি'র টহলরত সদস্যরা এসব ট্যাবলেট জব্দ করে।

সুত্র জানায়, ময়মনসিংহের ৩৯ বিজিবি'র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহলদল জেলার ঝিনাইগাতী উপজেলাধীন গোমড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি মোবাইলফোন জব্দ করতে সক্ষম হয় তারা। যার সিজার মূল্য ১ এক লক্ষ ৭৩ হাজার টাকা।

ময়মনসিংহের ৩৯ বিজিবি'র অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সে লক্ষে ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 25 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 75 টি

মন্তব্য করুন