Advertisement
বুধবার, 04 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চান -এলজিআরডি মন্ত্রী কিশোর গ্যাং-মাদক-দুর্নীতি রুখতে সম্মিলিত উদ্যোগের তাগিদ: পরিবেশমন্ত্রী

নকলায় শুরু হলো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নকলায় শুরু হলো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
News Banner

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরের নকলায় 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬- এর উদ্ভোদন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত জমে থাকা পানি অপসারণ করতে হবে।

বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে। কারণ এসব স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে।

প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে নকলায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

এই সংবাদটি পঠিত হয়েছে: 30 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 28 টি

মন্তব্য করুন