Advertisement
বুধবার, 04 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চান -এলজিআরডি মন্ত্রী কিশোর গ্যাং-মাদক-দুর্নীতি রুখতে সম্মিলিত উদ্যোগের তাগিদ: পরিবেশমন্ত্রী

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা
News Banner

দৈনিক যুগান্তরের বৃদ্ধ দম্পতিকে নিয়ে সংবাদ প্রকাশের পর এবার সংরক্ষিত নারী আসনের সংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা হাসপাতালে ভর্তি ওই দম্পতিকে দেখতে যান এবং অসুস্থ বৃদ্ধার জন্য একটি হুইল চেয়ার উপহার দেন। একই সাথে তিনি বৃদ্ধ দম্পতির জন্য নতুন ঘর নির্মাণসহ খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।  তিনি (১৪ সেপ্টেম্বর) সোমবার রাতে শেরপুর শহরের আবেদিন হাসপাতালে ভর্তি বৃদ্ধ দম্পতি সাজু শেখ ও নুরজাহানকে দেখতে গিয়ে এই আশ্বাস দেন।

উল্লেখ্য, দৈনিক যুগান্তরে ১৩ সেপ্টেম্বর “ভালোবাসার কাছে হার মানল দারিদ্রতা” শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয় জেলা সর্বত্র এবং ফেসবুক প্ল্যাটফর্মে। নানা ধরনের মন্তব্য এবং ওই হতদরিদ্র বৃদ্ধ দম্পতির সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশ-বিদেশ থেকে নানা জনে। 

এ বিষয়ে ডাঃ সানসালা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, দৈনিক যুগান্তরে খবর প্রকাশের পর বিষয়টি আমার দৃষ্টি গোচর হলে গতরাতেই আমার প্রতিনিধি হিসেবে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আমার পিতা মোঃ হযরত আলী ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে খাবার ও নগদ টাকা দিয়ে আসেন।

এদিকে সোমবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ওই দম্পতির চিকিৎসার দায়িত্ব নিয়ে শহরের আবেদন হাসপাতালে ভর্তি করেন। এছাড়া তিনি সোমবার রাতে হাসপাতালে অসুস্থ বৃদ্ধার চিকিৎসার খোঁজ খবর নেন জেলা প্রশাসক।

এই সংবাদটি পঠিত হয়েছে: 108 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 75 টি

মন্তব্য করুন